ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৪:৪১:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন

সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট মুছে ফেললেন দীপিকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নতুন বছরের শুরুতেই ভক্ত অনুসারীদের চমকে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ফেসবুক-ইনস্টাগ্রাম-টুইটারের সব পোস্ট মুছে ফেললেন বলিউডের প্রথম সারির এ অভিনেত্রী। এসব মাধ্যমে দীপিকার কোটি কোটি ভক্ত।

নতুন বছরের শুরু থেকে ফেসবুক-ইনস্টাগ্রাম-টুইটারে তার কোনো পোস্ট বা ছবি দেখা যাচ্ছে না। তবে কি কারণে তিনি সব মুছে ফেলেছেন তারও কোনো ব্যাখ্যা দেননি।

এ বছর খুব একটা ভালো যায়নি দীপিকার। বছরের মাঝামাঝি সময়ে বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীপিকাকে ও তার ম্যানেজারকে মাদককাণ্ডে জেরা করেছিল ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। এতে নায়িকার ইমেজও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বছরের শেষ দিকে এসে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দীপিকা।বর্তমানে তিনি স্বামী রণবীর সিংয়ের সাথে ছুটি কাটাচ্ছেন।

ধারণা করা হচ্ছে হয়তো সবকিছু নতুন করে শুরু করতে চান নায়িকা। এ জন্যই এমনটা করেছেন। কিংবা হতে পারে এটা তার নতুন ছবির প্রমোশনের অংশ। কেউ ধারণা করছেন, হয়তো হ্যাক হয়ে গেছে দীপিকার এসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। যদিও একই সাথে সবগুলো অ্যাকাউন্ট হ্যাক হওয়া অকল্পনীয় বিষয়।

-জেডসি