সৌদিতে গিয়েও হারল মেসির মায়ামি
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
লিওনেল মেসি এবং জেরার্ডো টাটা মার্টিনোর এবার বোধহয় দল নিয়ে একটু বেশিই ভাবনাচিন্তা করার সময় হয়ে এসেছে। হতে পারে প্রাক-মৌসুমের প্রস্তুতি চলছে, তাই বলে এত তারকাকে দলে নিয়ে ইন্টার মায়ামি জয়ের দেখাই পাবে না, এটা মেনে নেওয়া কিছুটা কষ্টই বটে। এল সালভাদরের বিপক্ষে ড্রয়ের পর নিজ দেশের দল এফসি ডালাসের কাছে হার। সেখান থেকে সৌদি সফরে এসে প্রথম ম্যাচেও হারের বৃত্তেই আটকা মেসি-সুয়ারেজদের নিয়ে গড়া ইন্টার মায়ামি।
রিয়াদ সিজন কাপের প্রথম ম্যাচে নেইমারের আল-হিলালের মুখোমুখি হয়েছিল মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামি। সেখানে অবশ্য প্রচন্ড উপভোগ্য এক ম্যাচই দেখা গিয়েছে। প্রীতি ম্যাচেই কিনা দেখা গেল ৭ গোল। ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল। এনিয়ে ২০২৪ সালের তিন ম্যাচেই জয়বঞ্চিত ইন্টার মায়ামি। তবে প্রাপ্তি একটাই এই ম্যাচে গোল পেয়েছেন মেসি-সুয়ারেজ দুজনেই।
প্রথমার্ধ অবশ্য ছিল পুরোপুরি একপেশে। ১০ মিনিটে জোরাল শটে গোল করেন ইংলিশ ক্লাব ফুলহ্যাম থেকে আল-হিলালে আসা আলেক্সান্দার মিত্রোভিচ। ৩ মিনিট পরই মায়ামির ডিফেন্ডার অ্যালেনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন আল হামদান। ১৩ মিনিটের মধ্যেই ২ গোল করে মায়ামিকে বড় এক বার্তাই দিয়েছে আল-হিলাল। ৩৪ মিনিটে অবশ্য মায়ামি নিজেদের প্রথম গোল পায়।
উরুগুয়ের লুইস সুয়ারেজ। ভিএআর এর সাহায্য নিয়ে সেটি গোলের রায় দেন রেফারি। মায়ামির হয়ে এটি সুয়ারেজের প্রথম গোল। তবে প্রথমার্ধের একেবারে শেষে ৩-১ গোলে এগিয়ে যায় সৌদি প্রো লিগের ক্লাবটি। ৪৪ মিনিটে আল হিলালের মিশেল দেলগাদোর গোলে আরও পিছিয়ে যায় মায়ামি। মাঝে মেসি একবার গোল করলেও সুয়ারেজের অফসাইডের কারণে বাদ যায় সেটি।
৫৪ মিনিটে ব্যবধান কমান মেসি। ডেভিড রুইজ আল হিলালের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মায়ামি। স্পটকিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ২০২৪ সালে এটিই তার প্রথম গোল। এক মিনিট পরই রুইজের গোলে সমতায় ফেরে মায়ামি।
ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, তখনই ৮৮ মিনিটে ইয়াসির আল শাহরানির ক্রস থেকে হেডে আল-হিলারের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ম্যালকম। আর তাতেই ৪-৩ গোলে হার নিশ্চিত হয় ইন্টার মায়ামির। আগামী বৃহষ্পতিবার ক্রিশ্চিয়ান রোনালদোর আল নাসরের বিপক্ষে সৌদি আরবে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মায়ামি।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






