ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:১০:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সৌদিতে দেখা হচ্ছে খালেদা-তারেকের

আপডেট: ১১:৫২ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার

1435998280স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন করতে আগামী ৮ জুলাই সৌদি আরব যাবেন। একই সময়ে সেখানে যাবেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তাদের মধ্যে দলের কৌশল ও সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী মঙ্গলবার কিংবা বুধবার খালেদা জিয়ার সৌদি আরবে রওনা হওয়ার কথা রয়েছে। একই সময়ে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ও দুই মেয়েও সৌদি আরব যাবেন। ০৪.০৭.২০১৫