সৌদিতে নারীবন্দিদের যৌন নির্যাতন করা হয়: অ্যামনেস্টি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
সৌদি আরবে নারীবন্দিদেরকে এমনভাবে যৌন নির্যাতন ও মারধর করা এবং ইলেকট্রিক শক দেয়া হয় যে তারা উঠে দাঁড়াতে পারে না। এমনকি জিজ্ঞাসাবাদের সময় তাদের একে-অপরকে চুমো খেতে বলা হয়।
শুক্রবার লন্ডন-ভিত্তিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশ করা একটি রিপোর্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট। কমপক্ষে ১০ জন নারী অধিকারকর্মীর সঙ্গে কথা বলে রিপোর্টটি প্রকাশ করেছে সংস্থাটি।
মানবাধিকার সংস্থাটি জানায়, এক নারীকে জিজ্ঞাসাবাদের সময় বলা হয় যে তার পরিবারের সদস্যরা মারা গেছেন। এটা ছিল মিথ্যা কথা। অথচ পুরো একটা মাস তাকে এই মিথ্যা কথা বিশ্বাস করতে হয়েছে। অন্যদেরকে গোপন কারাগারে আটকে রেখে এমনভাবে মারধর ও ইলেকট্রিক শক দেয়া হয় যে তার উঠে দাঁড়াতে পারছিলেন না।
এসব নারীবন্দির মধ্যে আছেন লৌজাইন আল-হাথলৌল এবং আজিজা আল-ইউসেফের মতো বিশিষ্ট অধিকারকর্মী। তারা সৌদি কর্তৃপক্ষের নিপীড়নমূলক পুরুষ অভিভাবকত্ব প্রথার বিরুদ্ধে কথা বলে আসছেন। তাদেরকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করে আটক করা হয়নি।
কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য এবং আন্তর্জাতিক আইনজীবীদের সমন্বয়ে গঠিত একটি বন্দি পর্যালোচনা প্যানেল যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মেদ বিন নাওয়াফ বিন আব্দুল আজিজের কাছে এই ১০ নারীর সঙ্গে কথা বলার সুযোগ চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে।
তারা বলেন, যদি ২৯ জানুয়ারির মধ্যে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া যায়, তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থা এসব নারী অধিকারকর্মীর সঙ্গে দুর্ব্যবহারের যেসব অভিযোগ সংগ্রহ করেছে তা বিস্তারিতভাবে প্রকাশ করা হবে দ্রুতই। এরপর তাদের সঙ্গে প্যানেলটির কথা বলার সুযোগ দেয়ে সৌদি কর্তৃপক্ষ।
-জেডসি
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ











