ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৮:৫৪:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

সৌদি নারীদের গাড়ি চালিয়ে নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্ব নারী দিবসে গাড়ি চালিয়ে দিবসটি উদযাপন করছে সৌদি আরবের অনেক নারী। কয়েক বছর আগেও দেশটির নারীরা গাড়ি চালানোর কথা কল্পনাতেও ভাবতে পারতো না।

দেশটির অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রকের সহকারী পরামর্শক আসিল বলখিয়র (১৯) বলেন, এবারের আন্তর্জাতিক নারী দিবসে সৌদি নারীরা তারা যে স্বাধীনতা পেয়েছে তা উদযাপন করছে।

তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যেসব স্বাধীনতার কথা কল্পনাই করিনি তা এখন পেয়েছি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বর্তমান নারীরা স্বর্ণযুগ পালন করছে। এখান থেকে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে অনেক দূরে নিয়ে যেতে পারবে।

বেশ কয়েক বছর আগে সৌদিতে নারীদের গাড়ী চালানোর ওপর কড়া নিষেধাজ্ঞা ছিল। সেইসংগে পুরুষ অভিভাবকদের অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারতো না।

২০১৬ সালে যুবরাজ ঘোষণার পর থেকে রাজতন্ত্রের দেশটিতে মোহাম্মদ বিন সালমানকে অঘোষিত শাসক বলে মনে করা হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেসময় যখন চরম রক্ষণশীল সৌদি আরবে অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ঘোষণা দিয়েছিলেন তখন সেটি বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছিল।

-জেডসি