স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেমিতে বাংলার মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নারী সাফ চ্যাম্পিয়নশীপে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সন্ধ্যায় সাবিনাদের সাফ জয়ের রেশ না কাটতেই মধ্যরাতে জয় এলো ক্রিকেটেও। স্কটল্যান্ডকে উড়িয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমি ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের মেয়েরা।
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরুর ২৪ ঘণ্টা না পেরোতেই নিগার সুলতানা জ্যোতির দল নামে স্কটল্যান্ডের বিপক্ষে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে স্কটিশদের ৬ উইকেটে হারায় বাংলাদেশ।
‘এ’ গ্রুপ থেকে টানা দুই জয়ে সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হলো শেষ চার। সেমিতে জিতলেই জ্যোতিরা পেয়ে যাবেন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট। বাংলাদেশের শেষ ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তারা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হেরেছে। আর আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের দুই ম্যাচে পয়েন্ট দুই করে। দুই দলের মুখোমুখি দেখায় জয়ী দল যাবে সেমিতে।
টস জিতে ব্যাটিং করতে নেমে সোহেলী আক্তারদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্কটল্যান্ড। মাত্র ৭৭ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ২২ রান করেন লর্না জ্যাক। সারাহ ব্রিস ১৪ ও অ্যালিসা লিস্টার আউট হন ১২ রান করে। এ ছাড়া আর কেঊ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।
সোহেলী ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ৪ উইকেট। এ ছাড়া নাহিদা আক্তার ২ ও সালমা খাতুন-সানজিদা আক্তার মেঘলা নেন ১টি করে উইকেট। দুই ব্যাটার আউট হন রান নিতে গিয়ে।
রান তাড়ায় নেমে বাংলাদেশ জয় নিশ্চিত করে ৪ উইকেট হারিয়ে ৪৫ বল হাতে রেখে । আগের ম্যাচের সেরা খেলোয়াড় জ্যোতি এই ম্যাচেও ব্যাট হাতে পথের দিশারী ছিলেন। সর্বোচ্চ ৩৪ রান করেন বাংলাদেশ অধিনায়ক। যদিও জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি। জয় থেকে যখন ৮ রান দূরে বাংলাদেশ তখন জ্যোতি আউট হন।
শোভানা মোস্তারি ৮ রান অপরাজিত ছিলেন। সোহেলী নামলেও রানের খাতা খুলতে হয়নি। এ ছাড়া ওপেনার শামীমা ৭, মুরশিদা খাতুন ১৫ ও রুমানা আহমেদ ১১ রান করেন। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রাচেল স্ল্যাটার। ক্যাথরিন ফ্রেজার ও হান্নাহ রেইনি নেন ১টি করে উইকেট।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



