স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা এবং বগুড়ায় চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে ঘটনার শিকার ছাত্রী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
২৫ মে এর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাতে বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড়বটতল রহমতেরপাড়া গ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার শিকার গৃহবধূর এক বছর আগে আনোয়ার হোসেন কিবরিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আনোয়ার ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে গৃহবধূকে নানা অজুহাতে নির্যাতন করে আসছিল। গত ২৪ মে বুধবার স্বামীর ঘর থেকে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর পোড়া লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যা করে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর লাশ খাটের ওপরে রেখে পোড়ানো হয়েছে।
অন্যদিকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ধুন্ধর গ্রামে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ২৩ মে (মঙ্গলবার) ওই স্কুলছাত্রী ঝড়ের আম কুড়ানোর পর বাড়ি ফিরছিল। এ সময় একই গ্রামের তিন যুবক সৌরভ হোসেন, বাদল হোসেন, বায়োজিদ হোসেন তাকে পুকুর পাড়ে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি মামলা হয়েছে।
বিবৃতিতে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছে নারীবাদি এই সংগঠনটি। একইসঙ্গে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়েছে।
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


