স্কুলছাত্রীর হাত বাধা লাশ উদ্ধার, কলেজছাত্র আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সাতক্ষীরার কলারোয়ায় গলায় ওড়না পেচানো ও হাত বাধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলেজছাত্র আব্দুর রহমান (২২)কে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার ৬টার দিকে ইউপি সদস্য মশিয়ার রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জালালাবাদ গ্রামের দিঘের পাড় এলাকা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ছাত্রীর সঞ্চিতা হোসেন সেজুতি (১৫) ওই এলাকার গার্মেস কর্মী সোহরাব হোসেন পলাশের কন্যা।
মেয়ের পিতা পলাশ জানান, রোববার রাত ৮টার পর থেকে সেজুতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে রাতে কলারোয়া থানায় একটি জিডি করা হয়। সোমবার সকালে বিদ্যুৎ মিস্ত্রী ইসমাইল হোসেন ফোনের মাধ্যমে জানতে পারি আলতাফ হোসেনের কুল বাগানের ড্রেনে হাত ও গলায় ওড়না পেচানো অবস্থায় মেয়ের লাশ পড়ে রয়েছে। মেয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।
সেজুতির দাদী রাবেয়া খাতুন জানান, গলা ও হাত বাধা ওড়না তার নাতনীর নয়। এই ওড়নাটি অন্য কারোর হবে। পাশের বাড়ির আব্দুর রহমান নামে এক ছেলের সাথে তার প্রেম চলছিল। এ নিয়ে একবার থানায়ও সালিশ হয়েছে।
এ ঘটনায় ওই এলাকার কৃষক আলতাফ হোসেনের কলেজপড়ুয়া ছাত্র আব্দুর রহমান (২২)কে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, কিছু আলামত পেয়েছি। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলা যাবে না। অপরাধীরা যেই হোক তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন







