স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১২ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দেশের সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি আবেদন আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল প্রক্রিয়ায় অনলাইন লটারি আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
স্কুলে ভর্তির সামগ্রিক বিষয় নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তৈরি করা একটি খসড়া বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি শিগগির মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে।
এতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক (পুলিশ) থানাকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গণ্য করা হবে।
এদিকে, ভর্তি কার্যক্রম শুরুর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য অনলাইনে আপলোড করতে হবে। আগামী ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে নির্ধারিত সফটওয়্যারে প্রতিষ্ঠানের তথ্য আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর। এরপর ১৫ ডিসেম্বর বেলা ১১টায় প্রথম শ্রেণিতে আবেদনকারী শিক্ষার্থীদের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।
তবে ভর্তি কার্যক্রমের এসব তারিখ ও নিয়ম এখনো খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তির বিস্তারিত নির্দেশনা জানা যাবে।
- স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ
- তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন
- ঘূর্ণিঝড় ‘আকভান’ : বন্দরে ৩ নম্বর সংকেত
- অতীত ভুলে থাকার উপায় জেনে নিন
- ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায়ের বাসভবনে অগ্নিকাণ্ড
- মিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
- `মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখা লজ্জাজনক`
- চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন
- উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
- নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
- স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে
- মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মেতেছে উইলিয়াম-কেট
- মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মেতেছে উইলিয়াম-কেট
- সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
- রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
- বোনদের ডাকে মিলল না সাড়া, দরজা ভেঙে মিলল নিথর দেহ
- রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
- ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
- গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা
- আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
- কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড় জেলার পথঘাট
- বাংলাদেশ সফরে পর্তুগালের রাজকন্যা, উদ্বোধন করবেন সিলেট চা
- পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির
- প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘আকভান’, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩
- মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী











