স্কুলে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল মা-মেয়ের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ পিএম, ২ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- টুম্পা বেগম (২৬) ও নিশি আক্তার (৬)। তারা উপজেলার মরজাল এলাকার মো. মারুফ মিয়ার স্ত্রী ও মেয়ে।
হাইওয়ে পুলিশ জানায়, টুম্পা বেগম প্রতিদিনের মতো সকালে মেয়ে নিশিকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মরজাল বাসস্ট্যান্ডের পল্লি বিদ্যুৎ কার্যালয়ের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা টুম্পা বেগমকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে টুম্পা বেগমের মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঢাকায় নেয়ার পথে তার মায়েরও মৃত্যু হয়। এই ঘটনায় বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পলাতক রয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







