স্কুল শিক্ষার্থীর লেখা বই `ভিনগ্রহী`!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
করোনা মহামারিতে যখন থমকে গিয়েছিল গোটা বিশ্ব, সেসময় করোনা অতিমারির সময়কে কাজে লাগিয়ে মাত্র ছয় মাসেই বই লিখেছে লামিয়া হান্নান স্নেহা। অমর একুশে বইমেলা ২০২২ এ তার প্রথম সাইন্স ফিকশন 'ভিনগ্রহী' বই প্রকাশিত হয়। বইটি প্রকাশ করেছে 'জ্ঞানকোষ প্রকাশনী'।
সমবয়সীদের অনেকেই যখন আসক্ত মোবাইল-ফোনে, তখন স্নেহা লিখেছে বই। শৈশব থেকে লেখালেখি করলেও 'ভিনগ্রহী' তার লেখা প্রথম বই। 'ভিনগ্রহী' বই লিখে পেয়েছে বেশ জনপ্রিয়তাও।
এই বয়সে বই লেখায় অবাক হয়েছেন জাফর ইকবাল, আনিসুল হক, আয়মান সাদিক। তাকে তরুণদের অনুপ্রেরণা হিসেবে দেখছেন অনেকে। তার লেখা এ বইটি পাঠকরা পড়ছেনও ব্যাপক আগ্রহ নিয়ে।
বইটি সম্পর্কে লেখিকা বলেন, বই লিখে জনপ্রিয় হবো কিংবা ধনী হবো এমনটা কখনোই ভাবিনি। কোয়ারেন্টাইনে ঘরে বন্দী থাকায় বই লেখা শুরু করি। বইটি লিখতে ৬ মাস সময় লেগেছিলো। প্রথম বই প্রকাশ করে আমি অনেক আনন্দিত। ভাইয়া আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। ভাইয়ার অনুপ্রেরণা আর সহযোগিতাতেই এই বই বের করা সম্ভব হয়েছে।
বর্তমানে স্নেহা, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত। নিয়মিতই বিভিন্ন পত্র পত্রিকাতেও লেখালেখি করে সে। ভবিষ্যতে তার পাঠকদের জন্য আরও বেশি বই লিখতে চায় ক্ষুদে এই লেখিকা।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

