স্টেডিয়ামে নিষিদ্ধ নারী তাই বিশ্বকাপ খেলবে না ইরান!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
কাতারের ফুটবল বিশ্বকাপের বাকি আর এক মাসও নেই। সময়ের হিসাবে বাকি ২৯ দিন। প্রতিটি দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। সেখানে কিনা নিজেরাই নিজেদের পেছনে লেগেছে ইরানের ফুটবলার এবং ক্রীড়া ব্যক্তিত্বরা।
নিজেরাই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে চিঠি পাঠিয়ে বিশ্বকাপে ইরানকে নিষিদ্ধ করতে আবেদন করেছে। কেবল ইরান জাতীয় দলকে বিশ্বকাপে নিষেধাজ্ঞা নয় একই সঙ্গে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য পদ স্থগিত করতেও ফিফার কাছে আবেদন করেছে ক্রীড়া সংশ্লিষ্ট সংস্থাটি।
স্পেনের আইনজীবী ফার্ম রুইজ-হুয়ের্তা অ্যান্ড ক্রেসপোর মাধ্যমে ফিফা বরাবর চিঠি পাঠিয়েছে তারা। মূলত, ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান সরকার। তারই প্রেক্ষিতে এমন আত্মহুতিমূলক চিঠি ফিফা বরাবর প্রেরণ করেছে।
বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে থেকে জানা যায়, ‘আইনি প্রতিষ্ঠান রুইজ-হুয়ের্তা অ্যান্ড ক্রেসপোর মাধ্যমে ইরানের ফুটবল এবং অন্যান্য খেলাধুলার সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা মিলে ফিফা এবং তার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে ইরানের ফুটবল ফেডারেশনকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করার দাবি করা হয় এবং তা ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকেই কার্যকরের অনুরোধ করা হয়েছে।’
নিজেদের নিষিদ্ধ করতে ইরানের যে সংস্থাটি চিঠি দিয়েছে, তারা নিজেদের দাবিতে জানিয়েছে, ‘যদি নারীদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি না দেওয়া হয় এবং ইরানের ফুটবল ফেডারেশন কেবলমাত্র সরকারী নির্দেশ অনুসরণ এবং প্রয়োগ করে। তবে সেই সংস্থাকে স্বাধীন দাবি করা যায় না। এটা স্পষ্টতই ফিফার আইনের লঙ্ঘন।’
২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে এশিয়ার এই দলটি। যেখানে তাদের সঙ্গে গ্রুপে আরও রয়েছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ওয়েলস।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






