স্ত্রীকে নির্যাতনের মামলায় হিরো আলম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
স্ত্রীকে নির্যাতনে শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে হিরো আলমকে। বুধবার রাত সোয়া ১০টার দিকে বগুড়া সদর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হিরো আলমকে।
জানা গেছে, মঙ্গলবার রাতে বিয়ে করেছি। আরও ১০টি মেয়ে নিয়ে ঘুরব। তাতে তোর কি? এ বলেই স্ত্রীকে পেটায় হিরো আলম। এ ঘটনা নিয়ে শ্বশুর বাড়ির লোকজনও হিরো আলমকে প্রহার করে বলে জানায় আলম নিজেই। হিরো আলমের পিটুনীতে মারাত্মক আহত তার স্ত্রী সাবিহা আক্তার সুমিকে ভর্তি করা হয় হাসপাতালে।
অবশ্য হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনে। আর স্ত্রী সুমি একাধিক মেয়ের সঙ্গে তার সম্পর্কের কথা জানান।
মঙ্গলবার রাতে হিরো আলমের সাথে তার স্ত্রী সুমির বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে হিরো আলম তাকে মারধর করে। পরে আহত অবস্থায় হিরো আলমের শ্বশুরবাড়ির লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার শ্বশুরবাড়ির লোকজন থানায় প্রাথমিক অভিযোগ দিলে পুলিশ বুধবার রাতে তাদের মধ্যে মিমাংসার জন্য থানায় ডাকে। এ সময় হিরো আলমের স্ত্রী মিমাংসা মেনে না নিয়ে তার বিরুদ্ধে মামলা করে। পুলিশ তাকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের মধ্যে মিমাংসার জন্য থানায় ডাকা হয়েছিল। কিন্তু তার স্ত্রী হিরো আলমের বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







