স্ত্রীকে যৌনপল্লীতে বিক্রি, স্বামীসহ গ্রেপ্তার চার
আপডেট: ০৭:৪৪ এএম, ৩ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাজীপুর :
রাজবাড়ী দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।
তাকে সেখানে বিক্রির অভিযোগে তার স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গাজীপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই খন্দকার শওকত জাহান জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- ওই নারীর স্বামী রানা (২৩) ও তার ভাই আশরাফুল ইসলাম (২৫), আব্দুল আলীম (৩২) ও বৃষ্টি আক্তার (৩০)।
রানা গাজীপুর সদরের লুটিয়ারচালা এলাকার বাসিন্দা।
উদ্ধার নারীর বরাত দিয়ে এসআই খন্দকার শওকত উইমেননিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে রানার সঙ্গে তার বিয়ে হয়ে। এক পর্যায়ে যৌতুকের জন্য তাকে নানাভাবে নির্যাতন করতেন রানা।
“রানা গত ৩ জুন চাকরির প্রলোভন দেখিয়ে তাকে দৌলতদিয়া নিয়ে যায় এবং দালালের মাধ্যমে যৌনপল্লীতে বিক্রি করে দেয়। এ ব্যাপারে ২১ জুন তার ভগ্নিপতি আব্দুল বাতেন গাজীপুর নারী শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা করেন।”
তিনি আরও বলেন, বুধবার রাতে পিবিআই সদস্যরা যৌনপল্লী থেকে ওই নারীকে উদ্ধার ও অপর একজনকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রানা ও অন্যদের গ্রেপ্তার করা হয়।
০৩.০৭.২০১৫
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস











