ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৭:২৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

স্ত্রীর করোনা পরীক্ষা, স্বেচ্ছায় আইসোলেশনে কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ এএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

স্ত্রীর করোনা পরীক্ষা, স্বেচ্ছায় আইসোলেশনে কানাডার প্রধানমন্ত্রী

স্ত্রীর করোনা পরীক্ষা, স্বেচ্ছায় আইসোলেশনে কানাডার প্রধানমন্ত্রী

এবার করোনাভাইরাস হানা দিল কানাডার প্রধানমন্ত্রীর ঘরে। স্ত্রী সোফি ট্রুডোর করোনাভাইরাস কোভিড-১৯ এর পরীক্ষা সম্পন্ন হবার পর স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বিবিসি,

বর্তমানে ট্রুডো তার বাসভবনেই অবস্থান করছেন। একইসাথে বৃহস্পতিবার অটোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রীসভার বৈঠকও বাতিল করেছেন।

কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। তবে সতর্কতা স্বরুপ তিনি স্বেচ্ছায় আইসোলেশনে অবস্থান করছেন।

বার্তায় বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ থেকে ফেরার পর প্রধানমন্ত্রীর স্ত্রী বুধবার করোনাভাইরাসের উপসর্গ চিহ্নিত হবার জন্য চিকিৎসকের নিকট পরীক্ষার জন্য গেলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

প্রধানমন্ত্রীর দফতর জানায়, এই সময় বাসভবন থেকেই সকল ব্রিফিং, ফোনকল ও ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন ট্রুডো।