ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৫:০৮:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

স্ত্রী নির্যাতনের ঘটনায় উপ-পরিদর্শক কারাগারে

আপডেট: ০৩:৪৯ পিএম, ৪ মে ২০১৫ সোমবার

full_1420889599_1430742570স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, বরিশাল : স্ত্রী নির্যাতনের ঘটনায় শাশুড়ির দায়ের করা মামলায় বরিশালের মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ারেছকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (৪ মে) দুপুর সোয়া ১২টায় বাদীপক্ষের আইনজীবী উম্মে আসমা শেলী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এসআই ওয়ারেছ গত ৬ এপ্রিল থেকে উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার সকালে তিনি বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। এ সময় জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বাদীপক্ষের আইনজীবীরা জামিন আবেদনের বিরুদ্ধে আপিল করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আদিব আলী তা নামঞ্জুর করে ওয়ারেছকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার পর ওয়ারেছ কিছুদিন পালিয়ে থেকে উচ্চ আদালত থেকে জামিন নেন। সোমবার জামিনের শেষ দিনে বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বাদীপক্ষের আপত্তির প্রেক্ষিতে তা নামঞ্জুর করেন বিজ্ঞ আদালত। চলতি বছরের ১০ মার্চ এসআই ওয়ারেছের শাশুড়ি মাহামুদা বেগম তার স্কুল পড়ুয়া মেয়েকে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। ০৪.০৫.২০১৫