ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:৩৬:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

স্ত্রী-শাশুড়িকে গলাকেটে যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৩ এএম, ২০ আগস্ট ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়ির গলাকেটে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. শাহজাহান (৩৬) নামে এক যুবক। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের ৬ নং ওয়ার্ডের বাদাম বাগিচা বকুল মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ এসে রক্তাক্ত জখম অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা হলেন- শাহজাহান আহমদ, তার স্ত্রী সুলতানা বেগম ফারজানা ও শাশুড়ি রোকসানা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ধারালো ছুরি দিয়ে তাদের গলা কাটেন শাহজাহান। পরে তার নিজের গলায় ছুরি চালিয়ে আহত হয়ে ফ্লোরে পড়ে থাকেন। পুলিশ ঘটনাস্থলে এসে ধারালো ছুরি উদ্ধার করে৷

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির বলেন, ঘটনার পর শাহজাহান, তার স্ত্রী ও শাশুড়িকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে ব্যবহার করা ছুরি ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ।