স্থানীয় উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জন প্রতিনিধি সরকারি কর্মচারী ও স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি রোববার রাতে মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
রাষ্ট্রপতি হামিদ হাওর এলাকার আইন-শৃঙ্খলা পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার জন্য সবাইকে তাগিদ দেন।
তিনি মাদকমুক্ত পরিবেশ এবং বাল্যবিবাহ রোধে এলাকার সচেতন মানুষসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোরও নির্দেশ দেন।
রাষ্ট্রপতি জন প্রতিনিধি বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা বিচারের নামে কখনো অবিচার করবেন না। জনগণ যাতে আপনাদের উপর আস্থা রাখতে পারে সে রকম কাজ করবেন।
রাষ্ট্রপতি বলেন, এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম এবং নতুন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
‘হাওর এলাকার উন্নয়ন দেশের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন ও জটিল। তাই আমাদের উন্নয়ন চাহিদা অনেক এবং ইচ্ছে করলে সকল চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব হয়না।’
রাষ্ট্র প্রধান বলেন, হাওর এলাকার অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয়েছে।
আবদুল হামিদ এলাকার জনস্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন চাহিদা পূরণে পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দীন এব্ং মিঠামইন ইউনিয়নের চেয়ারম্যান শরীফ কামাল প্রমুখ।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি




