স্বর্ণের দাম কমলো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দর বেড়েছে। ফলে মূল্যবান ধাতুটির দর হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৮৩ ডলার ০১ সেন্টে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৯১ ডলার ৭০ সেন্টে।
তবে দৈনিক ভিত্তিতে স্বর্ণেরদরপতন ঘটলেও মাসিক হিসাবে বেড়েছে। সবমিলিয়ে চলতি মাসে এখন পর্যন্ত দামি ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ।
অ্যাক্টিভ ট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, আগামী সপ্তাহে বৈঠকে বসবে ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। ধারণা করা হচ্ছে, আরেক দফায় সুদের হার বাড়ানোর ঘোষণা দেবেন তারা। এ প্রত্যাশায় ডলারের দর বেড়েছে। ফলে নিরাপদ আশ্রয় স্বর্ণের দাম কমেছে।
তিনি আরও বলেন, চলমান এপ্রিলের শুরু থেকে গ্রিনব্যাকের দর কমছিল। আমেরিকান ব্যাংকিং সেক্টরে অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কায় এ অবমূল্যায়ন ঘটে। ফলে লাভের মুখ দেখেছে বুলিয়ন মার্কেট।
বিশ্বজুড়ে ব্যাংক খাতে সংকট দেখা দেয়ায় মধ্য এপ্রিলে স্বর্ণের দাম ব্যাপক বৃদ্ধি পায়। আউন্সপ্রতি দর দাঁড়ায় ২০৪৮ ডলার ৭১ সেন্ট। বিগত ১ বছরের মধ্যে তা সর্বোচ্চ।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







