ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৬:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

স্বর্ণের ভরি ৯০ হাজার টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি ভরি ৯০ হাজার টাকা ছাড়িয়েছে।শনিবার (৭ জানুয়ারি) দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

শনিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৪ হাজার ৩৮৯ টাকা।

এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৪ হাজার ২৪১ টাকায় বিক্রি হবে, যা আছে ছিল ৭২ হাজার ৩১৭ টাকা। এ মানের স্বর্ণের ভরিতে বেড়েছে এক হাজার ৯২৪ টাকা।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬০ হাজার ৩০৩ টাকা।