স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু কাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু কাল
আটদিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১’ শুরু হচ্ছে আগামীকাল ১৮ জুন শুক্রবার।
এবারের উৎসবটি উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার ‘হীরালাল সেন’ কে উৎসর্গ করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসব চলবে কাল ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত।
একাডেমির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আজ বুধবার এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, আগামি ১৮ জুন বিকাল ৫টায়, এই উৎসবের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফীন, চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিভাত রেজা চৌধুরী।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এতে সভাপতিত্ত্ব করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা জানান, শিল্পসংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক-মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়ন এবং সুষ্ঠু ও নির্মল চলচ্চিত্র আন্দোলনে শিল্পকলা একাডেমি বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। চলচ্চিত্রের সেই গুরুত্ব অনুধাবন করেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সারাদেশের চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে প্রায় ৪০০টি চলচ্চিত্র থেকে উৎসব উপলক্ষে গঠিত পাঁচসদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি ১১৯টি চলচ্চিত্র (৮১টি কাহিনিচলচ্চিত্র ও ৩৮টি প্রামাণ্য চলচ্চিত্র) উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচন করেন।
এতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা করিমপ্রমুখ।
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল










