ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৩:৩৯:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

স্বস্তিকার ‘পোস্ট’ বিতর্ক ও সমালোচনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

স্বস্তিকা মুখার্জি। টলিউডের আলোচিত-সমালোচিত প্রথম সারির অভিনেত্রী। বরাবরই তিনি সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। এবারেও ব্যাতিক্রম ঘটেনি। ভারতে সদ্য পাশ হওয়া নতুন নাগরিকত্ব আইন এন আরসি নিয়ে বলিউড টালিউডের অনেকেই মুখ খুলেছেন। এবার সেই কাতারে নাম লেখালেন এই গুনী অভিনেত্রী।

নাম স্বস্তিকা হোক বা শবনম কিংবা রাজিয়া, যে নামই হোক না কেন, তিনি যেমন এখনও ভারতের নাগরিক, নাম পাল্টে গেলেও ভারতের নাগরিকই থাকবেন। তিনি যেমন প্রতিদিন শ্রম দিয়ে নিজের খাবার জোগাড় করছেন, নাম পাল্টে গেলেও সেই একই কাজই করবেন। সম্প্রতি এভাবেই সোশ্যাল সাইটে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে নিজের মত প্রকাশ করেন স্বস্তিকা মুখার্জি।

সোশ্যাল হ্যান্ডেলে নিজের মত প্রকাশ করে কার্যত শোরগোল ফেলে দিয়েছেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। সোশ্যাল সাইটে নিজের মতামত প্রকাশের সঙ্গে নিজের রাজনৈতিক মতাদর্শকেও স্পষ্ট করেন স্বস্তিকা। অভিনেত্রীর সোশ্যাল পোস্ট প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

পাশাপাশি স্বস্তিকার ওই পোস্ট প্রকাশ্যে আসার পর শুরু হয় বিতর্ক ও সমালোচনাও। নেটিজেনদের একাংশের তরফে জোরদার কটাক্ষ করা হয় তাকে। যদিও কটাক্ষ বা সমালোচনা কোনও কিছুকেই গায়ে মাখেননি এই অভিনেত্রী। তবে তার ওই পোস্ট থেকে কেউ কেউ প্রশংসাও শুরু করে দেন অভিনেত্রীর।

-জেডসি