ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ৯:০১:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

স্বস্তি নেই সবজিতে

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ এএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শীতকালীন সবজির সরবরাহ থাকলেও স্বস্তি নেই ক্রেতারা মধ্যে। তবে সপ্তাহ ব্যবধানে বেড়েছে কাঁচা মরিচসহ সকল সবজিতে ও চিনির দাম। করল্লার দাম ১২৫ টাকা। শুক্রবার ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপির দাম পড়ছে ৩০ থেকে ৪০ টাকা। পটল ৬০ টাকা ও পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ধুন্দল ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বেগুন ৪০ থেকে ৫০ টাকা এবং করলা ৮০-১২০ আর টমেটো ৩০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি ৫০ থেকে ৬০ টাকা এবং বরবটি ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৩০-৫৫ টাকা কেজি দরে শিম এবং ৪০-৬০ টাকা কেজি দরে শসা বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি পিস চাল কুমড়া ৪০-৬০ টাকা এবং লাউ আকারভেদে ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবু ১৫-২০ টাকা এবং কাঁচকলা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি চিচিঙ্গা ৬০ও ঢেঁড়স ৮০ টাকায় বিক্রি হচ্ছে । নতুন আলু ২০-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৮০-৯০ টাকা।
প্রতি কেজি নতুন  পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা এবং রসুন ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আদার দাম পড়ছে ১২০ টাকা।

এছাড়া সপ্তাহ ব্যবধানে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। তবে কমতে শুরু করেছে চালের দাম। মোহাম্মদপুর কৃষি বাজারের চালের ব্যাবসায়িরা জানিয়েছেন, আমন চালের সরবরাহ বাড়ায় বাজারে শেষ পর্যন্ত কমতে শুরু করেছে চালের দাম। প্রতি কেজীতে ১-২ টাকা কমে পাইজাম ও বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকায়। তবে এখনও কমেনি মিনিকেট চালের দাম। বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকায়।