ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২২:৪৫:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

স্বাধীনতা দিবসে ময়মনসিংহে সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেড় শতাধিক বাইসাইকেল নিয়ে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘স্বাধীনতার চেতনায় বাধাহীন ছুটে চলি’- স্লোগানকে সামনে রেখে র‍্যালির আয়োজন করে ঢাকা রাউন্ড টেবিল ও ময়মনসিংহ সিটি সাইক্লিস্ট। 
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় নগরীর সার্কিট হাউস মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে টাউন হল মোড়, নতুন বাজার, চরপাড়া, পাটগুদাম ব্রিজ মোড়, জিরো পয়েন্ট হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে গিয়ে শেষ হয়। 

বিশেষ এই দিনে একসঙ্গে সকলে আনন্দ ভাগাভাগির পাশাপাশি পরিবেশ দূষণরোধে সোচ্চার এবং যানজট এড়াতে সাইকেল ব্যবহারে সবাইকে উৎসাহী হওয়ার আহ্বান জানান র‍্যালিতে অংশ নেওয়া সাইক্লিস্টরা। 

এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন- টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, ক্লিন আপ বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তী, দুরন্ত বাইসাইকেলের জোনাল ম্যানেজার রেদোয়ানুল ইসলাম। 

সাইকেল র‌্যালির সমন্বয় করেন ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান এজাজ মাহমুদ রনি। এতে সার্বিক সহযোগিতায় ছিল দুরন্ত বাইসাইকেল।