স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
আপডেট: ০১:৩৪ পিএম, ৩০ জুন ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্বামী ৬ দিন যাবত ‘নিখোঁজ’। তাই স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন গৃহবধূ তাহমিনা আক্তার বৃষ্টি।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বৃষ্টি জানান, তার স্বামী ফজলুল হক করিম একজন ব্যবসায়ী। তাকে গত ২৫ জুন বিকেল ৪টার দিকে রাজধানীর পল্লবী এলাকা থেকে ডিবি পরিচয়ে কিছু লোক মাক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
তিনি জানান, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে পল্লবি থানায় সাধারণ ডায়েরি বা জেনারেল ডায়েরি (জিডি) (নং-২১৫৮/১৫) করা হয়েছে।
এ বিষয়ে জিডি কপিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে। তবুও পুলিশ তার স্বামীর কোনো খোঁজ দিতে পারেনি।
গৃহবধূ তাহমিনা আক্তার বৃষ্টি বলেন, আমার স্বামীকে (ফজলুল হক করিম) ফিরে পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শনের কাছে সাংবাদিকদের মাধ্যমে আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ফজলুল হক করিমের স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়ে তানহা হক মীম (১৫), ছেলে তুর্জ (০৫) ও ভাগ্নে একরামুল হক।
৩০.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা