স্বামীকে বাঁচাতে কিডনি দেবেন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রায় আড়াই বছর আগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ডালিয়া রাণী রায়কে বিয়ে করেন রাজেশ কুমার দাশ। বিয়ের পর কোনো মতে সংসার চললেও সম্প্রতি আইনজীবী হিসেবে পাশ করার পর স্বপ্ন দেখছিলেন স্ত্রীকে নিয়ে সংসার সাজানোর। হবিগঞ্জ শহরে বাসাও খুঁজেছিলেন ভাড়া নেওয়ার জন্য। তবে সেই সব স্বপ্ন থমকে দাঁড়ায়, যখন জানতে পারেন তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে।
তবে স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন রাজেশের স্ত্রী ডালিয়া। কিডনি ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। তবে ১০ লাখ টাকা দরিদ্র এই দম্পতির কাছে পাহাড়সম বোঝার মতো। সামর্থ্য না থাকায় সবার সহযোগিতা চেয়েছে পরিবারটি।
বানিয়াচং উপজেলার সুনারু গ্রামে বাড়ি রাজেশের। এলএলবি পাশ করার আগে হবিগঞ্জ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তবে ভাগ্য ফেরাতে পারেননি তিনি।
রাজেশ বলেন, ‘আমার মা নেই, বাবা অসুস্থ। সাত ভাই-বোনের মধ্যে এখনো দুই বোনের বিয়ে বাকি। ছোটভাই মধ্যপ্রাচ্যের একটি দেশে শ্রমিক হিসেবে কাজ করছে। তার পাঠানো টাকায় চলছে সংসার। গ্রামে একটি বাড়ি ছাড়া আমাদের আর কোনো সম্পদ নেই।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছি। ঋণ করে হবিগঞ্জ ও ঢাকায় চিকিৎসা নিয়েছি। তারা বলেছেন, আমার দুটি কিডনিই বিকল। দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। আমার স্ত্রী একটি কিডনি দিতে চেয়েছে। তবে সেটি ট্রান্সপ্লান্ট ও অন্যান্য খরচ বাবদ প্রয়োজন ১০ লাখ টাকা। কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। এজন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছি।’
রাজেশের স্ত্রী ডালিয়া বলেন, ‘টিস্যু পরীক্ষার পর ডাক্তার বলেছেন, আমার কিডনি নিয়ে রাজেশ সুস্থ হতে পারবে। আমিও চাই আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক। তবে সেটি প্রতিস্থাপনে যে খরচ লাগবে তা আমরা বহন করতে পারছি না। তাই আমার স্বামীকে বাঁচাতে সরকারের কাছে প্রার্থনা জানাই।’
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











