ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৯:৩৯:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

স্বামীকে বাঁচাতে খুন হলো গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রকাশ্য দিবালোকে খুন হলো আম্বিয়া আক্তার (৩৫) নামে এক গৃহবধু। নিহত গৃহবধূ আম্বিয়া আক্তার ওই এলাকার রেলওয়ে কর্মচারী লাভলু মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

জামালপুর সদর থানায় ওসি কাজী শাহনেওয়াজ জানান, আজ দুপুরে লাভলু মিয়া তার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় লাভলুর চাচাত ভাই লেবু মিয়া দলবল নিয়ে তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। স্বামীকে বাঁচাতে স্ত্রী আম্বিয়ার এগিয়ে এলে তাকে রামদা দিয়ে এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল আসামি লেবু মিয়া(৪৫), মিস্টার(৪০), মিনা রহমান(২৪) এবং সালেহা বেগম(৬০)কে আটক করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় জামালপুর সদর থানায় নিহতের স্বামী লাভলু মিয়া বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।