স্বামীর জামিনের পর যা বললেন শিল্পা শেঠি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
পর্নগ্রাফি মামলায় টানা ২ মাস কারাবাসের পর গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) জামিন পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ৫০ হাজার রুপি মুচলেকা দেয়ার শর্তে তাকে জামিন দিয়েছেন আদালত। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
স্বামী জেল থেকে মুক্তির পরই অভিনেত্রী স্ত্রীর প্রথম প্রতিক্রিয়া কী? জানতে মুখিয়ে ছিলেন নেটিজেনরা। রাজ কুন্দ্রা এবং তার স্ত্রী শিল্পার দাম্পত্যে চিড় ধরার খবরও শোনা যাচ্ছে। স্বামী জামিন পাওয়ার পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শিল্পা। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ভেসে উঠল ইঙ্গিতবাহী পোস্ট। রামধনুর এক অপূর্ব ছবির ওপর কোটে লেখা রয়েছে, 'রামধনু এসে প্রমাণ করে, বড় কোনও ঝড়ের পর একটা সুন্দর সময় আসে'। উদ্ধৃতিটি রজার লি’র।
এই পোস্ট দেখে শিল্পার অনুরাগীদের বুঝতে অসুবিধে হয়নি তিনি কোন ঝড় আর কোন সুন্দর সময়ের কথা বলতে চেয়েছেন। এদিকে শিল্পা পুত্র ভিয়ান রাজ কুন্দ্রা পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপনের একটি ছবি শেয়ার করেছেন। বাবার জামিনে মুক্তির পর ছেলে ভিয়ানের এটাই প্রথম পোস্ট। যদিও ভিয়ান বয়সে খুবই ছোট। এসব থেকে তাকে মা শিল্পা তাঁকে অনেকটাই দূরে রেখেছেন।
মঙ্গলবার সকালে গণেশ চতুর্থী শেষ হওয়ার ছবি পোস্ট করে ভিয়ানের ছবি ক্যাপশন লেখা, ‘গণেশ দেবতার শুঁড়ের মতোই লম্বা জীবনের যাত্রা, কষ্টটা তার মাউসের মতো ছোট, মোদকের মতো মিষ্টি। গণপতি বাপ্পা মোরিয়া!’
গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ‘হটশটস’ ও ‘বলিফেম’ নামের দুটি অ্যাপ তৈরি করে সেগুলোতে পর্নভিডিও প্রচার করতেন তিনি। কেবল তিনি নন, তার সঙ্গে যুক্ত প্রায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল।
এরপর গত ১৫ সেপ্টেম্বর রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১ হাজার ৪০০ পাতার চার্জশিট দাখিল করে মুম্বাই অপরাধ দমন শাখা। সেই চার্জশিটে রাজের শ্যালক প্রদীপ বক্সীর নামও উল্লেখ করা হয়েছে।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত









