স্বামীর পিঠে চড়ে ভোট দিলেন রওশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
রওশন আক্তারের বয়স যখন ৫ বছর তখন টাইফয়েডে অচল হয়ে যায় তার দুই পা। এরপর হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকে। তবুও ভোটের দিন চলে এসেছেন ভোটকেন্দ্রে। স্বামীর পিঠে চড়ে এসে দিয়েছেন ভোটও।
রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ৯৮ নম্বর কাঁচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসেন রওশন।
ভোট দিয়ে তিনি বলেন ‘আমার একটা ভোটও মানুষের প্রয়োজনে আসতে পারে। কিন্তু আমি যদি বাসায় থাকতাম তাহলে ভোটটা দেওয়া হতো না। প্রার্থীরা আমাকে দাম না দিলেও আমি আমার মূল্যবান ভোটটা নষ্ট করতে চাই না। তাই আমি ভোট দিতে আসছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’
রওশনের স্বামী সোহেল মিয়া বলেন, ‘স্ত্রীর চলাফেরার সমস্যার জন্য আমিই তার কাছে থেকে সহযোগিতা করি। ভোটের ব্যাপারে সে অনেক সচেতন। তার আগ্রহ দেখেই তাকে নিয়ে এসেছি ভোট দেওয়ানোর জন্য।’
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহ জেলার তিনটি উপজেলা ত্রিশাল, মুক্তাগাছা ও সদরের ২৭টি ইউনিয়নে মোট ১৮২ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৯৬ ভোটকেন্দ্রে ৭ লাখ ৫০ হাজার ৬৯৯ জন ভোটার তাদের ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন। যেখানে পুরুষ ভোটার রয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৫০৩ জন ও নারী ৩ লাখ ৬৯ হাজার ১৯৬ জন।
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’

- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল