স্বামীর মাঝে বাবাকে খুঁজে পাচ্ছেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
প্রিয়াঙ্কা চোপড়া, বর্তমানে হলিউডের সিনেমাতেই নিয়মিত অভিনয় করছেন। দীর্ঘদিন অভিনেত্রীকে বলিউডের কোনো সিনেমাতে দেখা যায় না। তবে এবার তাকে দেখা যাবে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমাতে।
এই সিনেমার মাধ্যমে প্রায় তিন বছর পর বলিউড ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছেন তিনি। ইতোমধ্যেই সিনেমাটির প্রচারণায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী। এরইমধ্যে বেশ কয়েক জায়গায় ছবিটির প্রচারণা অংশও নিয়েছেন। সিনেমার প্রচারণায় বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে তাকে। যেখানে নিজের সৌন্দর্য ও ফ্যাশন দিয়ে সকলকে মুগ্ধ করছেন তিনি।
সিনেমাটির প্রচারণায় গিয়ে অভিনেত্রী সম্মুখিন হচ্ছেন ব্যক্তিগত জীবনের অনেক প্রশ্নে। অবশ্য সে সবে কোনো সমস্যাও হচ্ছে না তার। খুব সোজা সাফটা ভাবেই সে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন সাবেক এই বিশ্ব সুন্দরী।
প্রিয়াঙ্কা তার বর্তমান জীবন সম্পর্কে জানিয়েছেন, বিবাহিত জীবন নিয়ে সে ভীষণ রকম হ্যাপি। কারণ স্বামী নিক জোনাসের মধ্যে তার বাবাকে খুঁজে পান অভিনেত্রী। শুধু তাই নয়, নিজের বিবাহিত জীবনকে বাবা-মায়ের বিবাহিত জীবনের সঙ্গেও তুলনা করেছেন প্রিয়াঙ্কা।
তিনি বলেন, ‘নিকের মাঝে আমি সবসময় আমার বাবার ছায়া দেখতে পাই। ’
এদিকে আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এতে প্রিয়াঙ্কার বিপরীতে রয়েছেন ফারহান আখতার। তাদের মেয়ের ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের আলোচিত অভিনেত্রী জাইরা ওয়াসিমকে।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া গত বছর বিয়ে করেছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে। এরপর অভিনেত্রী পুরোদস্ত মার্কিন মুল্লুকেই বসবাস করছেন।
-জেডসি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব