স্বামী-স্ত্রী সেজে হোটেলে: পরদিন মিলল নারীর লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার
স্বামী-স্ত্রী সেজে হোটেলে: পরদিন মিলল নারীর লাশ
রংপুর নগরীর স্টেশন এলাকার বসুন্ধরা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আজ শুক্রবার দুপুরে আরজিনা খাতুন (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি বসুন্ধরা আবাসিক হোটেলে যান। তারা নিজেদের নাম সাইফুল ইসলাম ও আরজিনা খাতুন (৩০) এবং ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার ফারাক্কা বাঁধ এলাকায় বলে জানায়। আজ সকালে সাইফুল ইসলাম রুমের বাইরে তালা লাগিয়ে বের হয়ে যান।
এরপর তিনি আর হোটেলে ফিরে আসেননি। বেলা ১২টার পর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা রুমের দরজায় কড়া নাড়ানাড়ি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের ভেন্টিলেটর দিয়ে বিছানায় ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকেতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ তালা ভেঙে লাশ উদ্ধার করে। খবর পেয়ে সিআইডি পুলিশ ও পিবিআই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য উদঘাটিত হবে। তবে তারা স্বামী-স্ত্রী কিনা এবং তাদের বাড়ির ঠিকানা সঠিক কিনা সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় হোটেল ম্যানেজার মোহাম্মদ আলী ও হোটেলের মালিক পক্ষের লোক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূল আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




