স্বৈরাচারী সরকার বিদায় না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২ মার্চ ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারত থেকে স্বৈরাচারী সরকার বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে জানিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিকল্পনা করে গণহত্যা হয়েছে দিল্লিতে। পুলিশ, সেনা, আধা সেনা থাকা সত্বেও কেন এত হিংসা হল। কে গাদ্দার মানুষ ঠিক করবে। আমার রাজ্যে এরকম স্লোগান মাত্রই একরাতে আমি গ্রেফতার করিয়ে দিয়েছি। প্রতিদিন নালা খুলছে আর একটা করে মৃত গেহ বেরোচ্ছে কেন হচ্ছে এমন, জবাব দিতে হবে ওদের।
আগামী বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। সোমবার এই প্রচারণা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে এক নতুন কর্মসূচির ঘোষণা করেন মমতা। সভার শুরুতেই দিল্লিতে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেন তিনি।
বিজেপি সরকারের উদ্দেশ্যে মমতা বলেন, আমাদের আরও নম্র হতে হবে। আরও বিনয়ী হতে হবে। আইন হাতে তুলে না নিয়ে বিরোধিতা করুন। আমরা ধ্বিকার জানাই দিল্লিতে যা ঘটেছে।
সম্প্রতি দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কে কেন্দ্র করে মুসলিমদের ওপর ব্যাপক সহিংসতা চালায় কট্টর হিন্দুত্ববাদীরা। এসময় সবকিছু দেখলেও অনেকটা নীরব ছিলেন দিল্লির নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। এ নিয়ে শান্তির বার্তা দিলেও অনেকটা চুপ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ওই সহিংসতায় প্রায় অর্ধশত লোক নিহত হয়েছেন। এখন সেখানকার নালা-নর্দমায় লাশ মিলছে। মুসলিমদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো হয়েছে।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








