স্যামসাং নিয়ে এলো ‘প্রিভিলেজ ক্লাব’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৬:১৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
বিশ্বের শীর্ষ স্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিক্স, সর্বোৎকৃষ্ট পণ্য ও বিক্রয় পরবর্তী সেবা দিতে গ্রাহকদের জন্য সম্প্রতি নিয়ে এসেছে ‘স্যামসাং প্রিভিলেজ ক্লাব’। এই ক্লাবের সদস্যরা নির্দিষ্ট মডেলের পণ্য কিনে পেতে পারেন সর্বনিম্ন ৪০,০০০ টাকা সমমূল্যের সেবা।
‘স্যামসাং প্রিভিলেজ ক্লাব’-এর সদস্য হতে হলে গ্রাহককে নির্দিষ্ট মডেলের টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন অথবা ওয়াশিং মেশিন কিনতে হবে এবং প্রিভিলেজ ক্লাব আইডি নম্বরটি পেতে গ্রাহককে PRIV <space> model code <space> shop code লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে। প্রিভিলেজ ক্লাব আইডি পাওয়ার পর গ্রাহক পরবর্তী ক্রয়ে ৫% ক্যাশ ব্যাক পাবেন এবং স্যামসাং-এর পক্ষ থেকে আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রিভিলেজ ক্লাব সদস্যের পরিবার ও বন্ধুদের মধ্যে তিনজন যে কোন হোম অ্যাপ্লায়েন্স কিনে ৫% ক্যাশ ব্যাক সুবিধাটি উপভোগ করার সুযোগ পাবেন। ‘প্রিভিলেজ ক্লাব’ অফারে আরও থাকছে আকর্ষণীয় সব সুবিধা, যার মধ্যে আছে পাঁচ বছর সার্ভিস ওয়্যারেন্টি, বাড়িতে গিয়ে ইঞ্জিনিয়ারদের ফ্রি ডেমোনেস্ট্রেশন সেবা প্রদান, গ্রাহকদের ব্যস্ত জীবনের সাথে সামঞ্জস্য রেখে ২৪ ঘন্টার মধ্যে এক্সপ্রেস সার্ভিস এবং ইএমআই সুবিধা।
স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশ-এর হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ বলেন, “বাংলাদেশে প্রথম বারের মতো ‘প্রিভিলেজ ক্লাব’ অফার নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই অফার হোম অ্যাপ্লায়েন্স গ্রাহকদের আমাদের পণ্য ব্যবহারের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট মানের অভিজ্ঞতা দিবে। ‘প্রিভিলেজ ক্লাব’ এর সদস্য হিসেবে গ্রাহকরা আমাদের পক্ষ থেকে পাবেন আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করার অনন্য সুযোগ। আমরা বিশ্বাস করি এই সুবিধা গ্রাহকদের জীবনকে উপভোগ্য করে তুলবে এবং আগের চেয়ে অনেক সহজ করবে।”
এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্যামসাং এর নির্দিষ্ট ব্র্যান্ড শপ এবং ফেয়ার ইলেক্ট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস ও সিঙ্গার এর স্যামসাং অনুমোদিত শো-রুম গুলোতে গ্রাহকরা স্যামসাং-এর নতুন এই অফারটি উপভোগ করার সুযোগ পাবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.facebook.com/samsungbangladesh.
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র

