সড়কে দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ শহরের মিরপুর কালাচান মোড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মাঝখানে রিকশাচাপা পড়ে দুই ছেলে-মেয়েসহ অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় রিকশাচালক আহত হয়েছে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিনপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রিফাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে আদি (১২) ও মেয়ে সোহাইবা (৬)।
আহত অটোরিকশা চালক চানমিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। রিকশাটি শহরের মিরপুর কালাচান মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক ও বাসের মাঝখানে পড়ে যায়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে চাপা দেওয়ায় ঘটনাস্থলেই শিক্ষিকা রুনী ও ছেলে আদি মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে মেয়ে সোহাইবা মারা যায়।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান বাহাউদ্দিন ফারুকী।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



