ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৫:০৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

বাঁ দিকে শাবানার গাড়ি এবং ডান দিকে শাবানা। (দুর্ঘটনার পরে)

বাঁ দিকে শাবানার গাড়ি এবং ডান দিকে শাবানা। (দুর্ঘটনার পরে)

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। আজ শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মুম্বাই-পুনে হাইওয়েতে বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন শাবানা এবং তার স্বামী গীতিকার জাভেদ আখতার।

সংবাদ সংস্থার খবর, বিকেল সাড়ে তিনটা নাগাদ মুম্বই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাক খুব জোরে ছুটে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। জাভেদ চোট না পেলেও গুরুতর জখম হন শাবানা। তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ক্ষতি হয়েছে ট্রাকটিরও। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে রায়গড়ের পুলিশ।

পুলিশ সূত্র বলছে, শাবানাকে নবী মুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।