সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭১ আফগান নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ২০ আগস্ট ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। দুর্ঘটনাটি ঘটে ইরান থেকে ফেরা শরণার্থীবাহী একটি বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাত প্রদেশের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে কাবুলগামী ওই বাসে যাত্রী ছিলেন সবাই আফগান নাগরিক। দীর্ঘদিন ইরানে শরণার্থী হিসেবে বসবাস করার পর সরকারি নির্দেশে তারা আফগানিস্তানে ফিরছিলেন। বেপরোয়া গতি ও চালকের অসতর্কতাই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি।
দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাইদি বলেন, প্রথমে দ্রুতগামী বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর কয়েক মিনিট পর একই বাস একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক, তার যাত্রী, ট্রাকচালক ও তার সহকারী ছাড়া বাকি সবাই ছিলেন বাসযাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনায় মাত্র তিনজন যাত্রী বেঁচে গেছেন।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই দুর্ঘটনা আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক নয়। ভাঙাচোরা সড়ক, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







