ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৪৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

হংকংয়ে বিলাসবহুল হোটেলে শিশু ও নারী খুন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

হংকংয়ের একটি বিলাস বহুল হোটেলে এক শিশু ও এক নারী খুন হয়েছেন। বিলাসবহুল রিজ-কার্লটন হোটেলে রোববার এ জোড়া খুনের সঙ্গে জড়িত সন্দেহে এক বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। 

 

স্থানীয় পুলিশ এ তথ্য জানায়।


হংকং থেকে প্রকাশিত দৈনিক অ্যাপল ডেইলি’র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত দুইজন ও গ্রেফতারকৃত ব্যক্তি সকলেই কোরিয়ান নাগরিক। নিহত নারীর বয়স ৪০ বছর। অপরদিকে শিশুটির বয়স ৭ বছর। তারা কয়েকদিন আগে এ হোটেলে ওঠেন।


পুলিশ জানায়, নিহতরা সবাই বিদেশী নাগরিক। তারা রোববার সকালে খবর পান, হোটেলের একটি কক্ষে এক নারী ও পুরুষ মারামারি করছে। পুলিশ হোটেলে প্রবেশের পর নারী ও শিশুর মৃতদেহ দেখতে পান। পরে পুলিশ রুমে অবস্থানরত ব্যাক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়।


হোটেল রিজ কালর্টন কর্তৃপক্ষ এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেয় নি।