হজের প্রাথমিক নিবন্ধন ২৩ অক্টোবর শেষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার
ছবি : সংগৃহীত
আগামী ২৩ অক্টোবর মধ্যেই শেষ করতে হবে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দীক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে। তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে 'আগে আসলে আগে পাবেন' নীতি অনুসরণ করা হয়ে থাকে। একারণে ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ হতে অনেক দূরে পাহাড়ী এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।
সে কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজগমনেচ্ছু ব্যক্তিদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ











