হঠাৎ ঢাকায় শাবনূর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ১১ এপ্রিল ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
সিনেমায় অভিনয় ছেড়ে বহুদিন হলো পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। মাঝে মধ্যে কিছুটা সময় হাতে নিয়ে দেশে আসেন তিনি। কিন্তু এবার তিনি দেশে এসেছিলেন মাত্র ৮ ঘণ্টার জন্য, তাও আবার এক কাপড়ে। অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার পর সে কথা জানাজানি হয়ে যায়।
গণমাধ্যমকে অভিনেত্রী জানান, তার এবারের আসাটা অন্য সময়ের মতো ছিল না। সব সময় দেশে ফেরার খবরে আনন্দ থাকলেও এবার আসার পুরোটা সময় তার কেটেছে অস্থিরতায়।
কারণ, এবার অভিনেত্রীর ঢাকায় এসেছিলেন তার মায়ের অসুস্থতার কারণে। জানা গেছে, তার মা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যা ভুগছিলেন, এবং ২৮ মার্চ শাবনূরের মা শ্বাসকষ্টে একদম কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই সিদ্ধান্ত নেন, দ্রুত বাংলাদেশে আসতে হবে।
এ নিয়ে শাবনূর বলেন, এক মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রতিনিয়ত ফোনে কথাবার্তা হচ্ছিল। ঢাকার বড় বড় হাসপাতালের ৩-৪ জন বিশেষজ্ঞ চিকিৎসককে তিনি দেখিয়েছেন। কিন্তু কোনোভাবেই তারা আম্মার রোগ ধরতে পারছিলেন না।
অভিনেত্রী আরও বলেন, সময়ের সঙ্গে আম্মার শ্বাসকষ্ট বাড়তে থাকে। একটা সময় বোঝা গেল, আম্মার নিউমোনিয়া হয়েছে। এর বাইরে আরো কয়েকটি সমস্যা ছিল। ২৮ মার্চ তো এমন অবস্থা হয়েছিল, আম্মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলছেন। সেদিন আম্মার শারীরিক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না, কারণ তিনি কথা বলতেও পারছিলেন না। আম্মার দেখাশোনার দায়িত্বে যিনি ছিলেন, তাকে শুধু বলেছি, আমি আসা পর্যন্ত আম্মার সঙ্গে থাকতে। আম্মাকে মানসিকভাবে শক্তি ও সাহস দিতে। তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে ঢাকায় চলে আসি। আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না, আমি শুধু পাসপোর্ট, টিকিট এবং একটা ব্যাগপ্যাক নিয়ে উড়াল দিয়েছি।
ঢাকায় এসে অভিনেত্রী চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু মায়ের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত সিদ্ধান্ত নেন। কয়েক ঘণ্টার মধ্যে তাড়াহুড়ো করে মায়ের লাগেজ গুছিয়ে আবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে শাবনূর বললেন, ঢাকায় খোঁজ নিয়ে জানতে পারলাম, চিকিৎসকরা একের পর এক শুধু আম্মার টেস্ট করাতে বলছেন। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করাতেও বললেন। কিন্তু এ অবস্থায় আমি কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে ভরসা পাচ্ছিলাম না। আম্মারও কষ্ট হচ্ছিল। এসেই কয়েক ঘণ্টার মধ্যে তাড়াহুড়া করে আম্মার লাগেজ গুছিয়ে আবার উড়াল দিলাম।
অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর শাবনূরের মাকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং তার চিকিৎসা করা হয়। বর্তমানে শাবনূরের মা সুস্থ হয়ে উঠেছেন, এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শাবনূর জানান, মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, এবং আমি দোয়া করছি তার দ্রুত সুস্থতার জন্য।
বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনিয়মিত শাবনূর। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। প্রায় অর্ধযুগ পর গেল বছর আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামের দুটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন শাবনূর। এম এস ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র দুটির মহরত অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর ঢাকা ক্লাবে। ‘রঙ্গনা’র প্রথম লটের শুটিংও হয়েছিল সে সময়। এক বছরের বেশি সময় পার হলেও সিনেমা দুটির কাজের বিষয়ে নতুন কোনও আপডেট নেই।
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








