হত্যার হুমকি দিয়ে স্কুলছাত্রী ধর্ষণ, কারাগারে ৩ সন্তানের জনক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মুন্সিগঞ্জের শ্রীনগরে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয়রা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তিন সন্তানের এক জনক আইয়ুব খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি মামলা হয়েছে বলে গতকাল রাত ১০টার দিকে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
স্থানীয়রা জানান, গত ২৯ মার্চ উপজেলার একটি এলাকায় ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে বাড়িতে রেখে তার দরিদ্র বাবা-মা পদ্মা নদীর চরে সরিষা তুলতে যান। এই সুযোগে প্রতিবেশি আইয়ুব খান (৫৫) দুপুর ১২টার দিকে ঘরে ঢুকে শিশুটিকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে শিশুটি নিশ্চুপ হয়ে যায়।
মেয়ের আচরণে পরিবর্তন দেখে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। মায়ের চাপাচাপিতে শিশুটি সব খুলে বললে ঘটনাটি জানাজানি হয়। পরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা আইয়ুব খানকে আটক করে স্থানীয় ইউপি সদস্য শাহ আলমের কাছে নিয়ে গেলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ধর্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি




