হবিগঞ্জে আমন ধানের বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
হবিগঞ্জে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এই জেলার ৯টি উপজেলার হাওর থেকে এবার ৭৬৪ কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এদিকে বিগত বছরের চেয়ে এবার ধানের মূল্য বেশি পাবেন বলে আশা করছেন কৃষকরা।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার হবিগঞ্জ জেলায় ৮০ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধান আবাদ হয়েছে ৮৮ হাজার ২৫৮ হেক্টর জমিতে। ইতোমধ্যেই জেলার মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জ ও লাখাই উপজেলার হাওরে ধান কাটা শুরু করেছেন কৃষকরা। এখন জমি থেকে ধান ঘরে তোলায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন তারা।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আশেক পারভেজ জানান, রোপা আমন মৌসুমে ৪টি উপজেলার হাওরে চাষ করা আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। এসব জমিতে ব্রি ধান-৯০, ব্রি ধান-৭৫ ও বিনা-৭ ধান চাষ করা হয়েছিল। এই ধান কাটা শেষ হওয়ার মধ্যেই শুরু হবে হাইব্রিড ধান কাটার কাজ।
তিনি আরও জানান, এ মৌসুমে প্রতি হেক্টর জমি থেকে সোয়া ৩ মেট্রিক টন হিসেবে জেলায় ২ লাখ ৭৮ হাজার ১২ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মণের হিসাবে মোট ধান উৎপাদন হবে ৬৯ লাখ ৫০ হাজার ৩১৭ মণ।
আশেক পারভেজ জানান, গত বছর সরকার কৃষকদের কাছ থেকে ১ হাজার ৮০ টাকা মণ দরে ধান কিনছে। এবার যেহেতু খরচ কিছুটা বেড়েছে তাই ১ হাজার ১০০ টাকা মণ দরে ধান কেনার সুপারিশ করা হয়েছে। এতে ৭৬৪ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার মতো খরচ হবে।
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস