হবিগঞ্জে নৌকা ডুবে চার নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঝড়ে নৌকা ডুবে চার নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় রুহাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামে লেডি বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রোশন উল্লার স্ত্রী হুরবানু (৫৫) ও তাহিদ মিয়ার স্ত্রী হুনবানু। তবে ৮ বছরের দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোতালিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিকারপুর গ্রামের ৬ জন নৌকা দিয়ে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে বিয়ের জন্য কনে দেখতে গিয়েছিলেন। ফেরার পথে সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। তারপর স্থানীয়রা চার নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে। দুই শিশু ও নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করা হয়।
বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল করিম বলেন, রাতে ইঞ্জিনচালিত একটি নৌকা স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিল। নৌকাটি রুহাইল হাওরে পৌঁছলে ডুবে যায়। এতে হাওরের পানিতে তলিয়ে যাওয়া চার নারীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল মো. রাফি বলেন, ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলে স্থানীয় ইউপি মেম্বার মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় চারজন নারী মারা গেছেন। বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, বৃহস্পতিবার সকালে পুলিশ শিকারপুর গ্রামে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করবে। যদি নিহতের স্বজনরা ময়নাতদন্ত না করতে চান, তাহলে আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




