ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৩:০৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

হবিগঞ্জে প্রেম ও পরকীয়ার টানে অর্ধশতাধিক নারী উধাও!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে ৬ মাসে প্রেম ও পরকীয়ার টানে প্রায় অর্ধশতাধিক নারী বাড়ি ছেড়ে উধাও হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই বিবাহিত ও ১-২ সন্তানের জননী এবং স্বামী প্রবাসী। এছাড়া রয়েছে স্কুল-কলেজ-মাদ্রসার ছাত্রীরা। সম্প্রতি প্রেম-পরকীয়ার এমন তথ্য প্রকাশ্যে আসায় চুনারুঘাটের পাশাপাশি জেলার অন্যান্য এলাকায়ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় অর্ধশতাধিক অভিযোগ রয়েছে থানায়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ নারীই প্রেমিকের সঙ্গে পালানোর সময় বাবা কিংবা স্বামীর বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। আবার ক্ষণিকের মোহ কেটে যাওয়ায় কিছুদিন পরই বাবার বাড়ি কিংবা স্বামীর সংসারে ফিরতে চেয়েছে তারা কিন্তু তা আর হয়নি।

থানায় দায়ের করা অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, পরকীয়ার অধিকাংশ ঘটনা চুনারুঘাটের পল্লী অঞ্চল ও পৌর শহরের। নানা সুযোগ-সুবিধার কারণে এখানে আবাস গড়ে তোলা অধিকাংশই প্রবাসীর স্ত্রী। স্বামীর অবর্তমানে সন্তানদের স্কুল, সাংসারিক নানা কাজ করতে গিয়ে পরিচয় হচ্ছে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে। সেই পরিচয় থেকেই মোবাইলের নম্বর, ফেসবুক আইডি বিনিময়, কথাবার্তা চলতে থাকে। যা এক পর্যায়ে রূপ নেয় গভীর প্রেমে। আর এতেই ঘটছে বিপত্তি। অনুসন্ধানে আরো উঠে এসেছে, এদের অধিকাংশই প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান। প্রিয় সন্তানের নিখোঁজের খবরে হতাশাগ্রস্ত অনেক বাবা-মা। কয়েকজন অভিভাবক জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুযোগে পড়ালেখার চাপ কম থাকায় শিক্ষার্থীরা প্রেমের সম্পর্কে বেশি জড়াচ্ছে। বখাটে ছেলেদের সঙ্গে সম্পর্কের বিষয়টি পরিবারের লোকজন জানার পর মেনে না নেওয়ার কথা বললেই সুযোগ বুঝে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। কেউ কেউ পুলিশের সহযোগিতা এবং পারিবারিক উদ্যোগে সন্তানদের খুঁজে বের করেছেন।
এদিকে গত ১০মার্চ থেকে ৫দিনের ব্যবধানে এক স্কুল ছাত্রী ও গৃহবধূসহ ৪ জন নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন। এ ঘটনায় নিখোঁজদের পিতা মাতা চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করেন।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে, এসব ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।