হবিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।বুধবার (৭ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সদর উপজেলার রিচি গ্রামের মৃত রজব আলীর মেয়ে রুপিয়া বেগম (৪৫)। আটককৃত ব্যক্তি নিহতের স্বামী রঙ্গু মিয়া।
জানা গেছে, নিহত রুপিয়া বেগমের সঙ্গে প্রায় ২৫ বছর আগে বিয়ে হয় রঙ্গু মিয়ার। বিয়ের পর তাদের ঘরে তিন ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে শুরু হয় পারিবারিক কলহ। দীর্ঘদিন রুপিয়া বেগম বাবার বাড়িতে অবস্থান করেন। পরে সন্তানরা বড় হলে পুনরায় স্বামীর ঘরে ফিরে আসেন তিনি। এদিকে রঙ্গু মিয়া বুধবার দুপুরে স্ত্রীর কাছে টাকা চান। এ সময় টাকা না দিলে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে গালমন্দ করে। পরে সন্ধ্যায় রুপিয়া বেগম ঘরে ঘুমিয়ে থাকলে রঙ্গু একটি কুড়াল দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় রুপিয়াকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও স্বামী রঙ্গু মিয়াকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, এ সংবাদ পেয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল ও সদর থানার ওসি গোলাম মর্তুজা হাসপাতালে ছুটে যান।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








