হলি আর্টিসান হামলার ৯ বছর আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার
ফাইল ছবি।
আজ পহেলা জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলার ৯ বছর পূর্ণ হচ্ছে। ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিসান বেকারিতে নৃশংস হামলা চালিয়ে প্রথমে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করা হয়। পরে কুপিয়ে ও গুলি করে ২২ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ইতালির নাগরিক ছিলেন ৯ জন। এ ছাড়া জাপানের সাতজন, ভারতের একজন ও বাংলাদেশি তিনজন ছিলেন।
দিনটি ছিল ২০১৬ সালের ১ জুলাই। অন্যদিকের মতো সবটাই স্বাভাবিক ছিল। তবে সেদিন রাত পৌনে ৯টার দিকে খবর পাওয়া যায়, রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিসান বেকারিতে ‘সন্ত্রাসীদের সঙ্গে’ পুলিশের গোলাগুলি হচ্ছে।
সেদিন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্য বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে ১৮ বিদেশি নাগরিকসহ ২২ জনকে নির্মমভাবে হত্যা করে।
নিহতদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের, ১ ভারতীয় এবং ৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। তিন বাংলাদেশির মধ্যে একজনের দ্বৈত নাগরিকত্ব ছিল। এই নৃশংস হামলা প্রতিরোধের চেষ্টায় দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।
ওইদিন রাতে স্পর্শকাতর পরিস্থিতির কারণে কয়েকবার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালানো থেকে বিরত থাকে। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।
পরে ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে। জঙ্গিগোষ্ঠীটি তাদের বার্তা সংস্থা ‘আমাক’-এর মাধ্যমে গুলশান হামলার দায়িত্ব নিয়ে ২০ জনের মৃত্যুর কথা জানায়। আইএস দাবি করে, হামলাকারীদের মধ্যে পাঁচজন তাদের ‘সৈনিক’ ছিল এবং তারা এই হামলার দায় স্বীকার করে।
এ ঘটনার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ। খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







