হল না লন্ডনে সংসার পাতা, তিন সন্তানসহ প্রাণ গেল ডাক্তার দম্পতির
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত।
লন্ডনে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন চিকিৎসক প্রতীক ও কোমি। তাদের দুই যমজ সন্তান ও এক মেয়েকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা করেছিলেন অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমানে। অহমদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ২৪২ জনের মধ্যে ছিলেন ওই পাঁচ জনও।
ছ’বছর ধরে লন্ডনে পসার জমিয়ে ফেলেছিলেন চিকিৎসক প্রতীক জোশী। স্ত্রী কোমি ব্যাসও চিকিৎসক। রাজস্থানের উদয়পুরে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত কোমি চেয়েছিলেন ভারতের পাট চুকিয়ে স্বামীর সঙ্গে থিতু হতে। প্রতীক ও কোমি, তাদের দুই যমজ সন্তান ও এক মেয়েকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিলেন এয়ার ইন্ডিয়ার বিমানে। ভয়াবহ দুর্ঘটনার কিছু ক্ষণ আগে বিমানের ভিতর থেকে এই চিকিৎসক দম্পতি সন্তানদের নিয়ে একটি নিজস্বীও তুলেছিলেন। সুখী পরিবারের সেই হাসিমুখের শেষ ছবিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অহমদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন এই পাঁচ জনও।
লন্ডনে নতুন জীবন শুরু করার খুশিতে প্রতীক, কোমি এবং তাঁদের তিন সন্তান উচ্ছ্বসিত ছিলেন। প্রতীক দীর্ঘ কয়েক বছর সেখানে কাটানোর পর পরিবারটি স্থির করেছিল যে তারা রাজস্থান ছেড়ে পাকাপাকি ভাবে বিদেশে চলে যাবেন। পাঁচ বছর বয়সি যমজ ছেলে নকুল ও প্রদ্যুৎ এবং আট বছর বয়সি মেয়ে মিরায়া এই যাত্রা নিয়ে প্রচণ্ড উত্তেজিত ছিল।
হাসপাতাল সূত্রে খবর, লন্ডন যাত্রার দু’দিন আগে উদয়পুরের হাসপাতাল থেকে পদত্যাগ করেন কোমি। চিকিৎসক পরিবারের আত্মীয়, বন্ধুবান্ধবেরা জানিয়েছেন, চিকিৎসক দম্পতি কেবল পেশাগত ক্ষেত্রেই সফল ছিলেন না, বন্ধুবৎসল ও আন্তরিকতার জন্য বিশেষ ভাবে পরিচিত ছিলেন। বিমান দুর্ঘটনায় নিহত হওয়ায় শোকের ছায়া নেমেছে প্রতীক ও কোমির পরিবারে।
বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ানের পরই বিমানবন্দরের অদূরে ভেঙে পড়ে বিমানটি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






