হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ, চেয়েছে বলিভিয়াও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার করোনাভাইরাসের ভ্যাকসিন চেয়েছে। এছাড়া বলিভিয়াও টিকা চেয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, আমাদের যে স্টক আছে সেখান থেকে আমরা দেব। আমাদের কাছে বলিভিয়াও টিকা চেয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
আজ রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর ৩৫টি দেশ এখন পর্যন্ত ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। ২২টি দেশ ভ্যাকসিন কিনেছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।
টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিষয়ে তিনি বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যেন এই আইন প্রয়োগ করা হয়। ভ্যাকসিন নিয়ে কী রকম রটনা করছে। তারা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে।
এর আগে গত সোমবার ভারত থেকে কেনা করোনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছেছে। প্রতি ডোজ পাঁচ ডলার মূল্যে কেনা এ টিকা সংরক্ষণ করা হচ্ছে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে।
ঢাকার পাঁচটি হাসপাতাল থেকে এ ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এ ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাসহ এ পর্যন্ত তিনটি টিকার অনুমোদন দিয়েছে। জোটের ২৭ দেশের জন্য ২ বিলিয়ন টিকা সরবরাহের চুক্তি করেছে ছয়টি ফার্মসিউটিক্যাল কোম্পানির সাথে।
কিন্তু সরবরাহের গতি ধীর হওয়ায় অনেক দেশই সমস্যার মধ্যে পড়েছে। এ পরিস্থিতিতে এক কোটি মানুষের দেশ হাঙ্গেরি রাশিয়া থেকে ২০ লাখ ডোজ স্পুৎনিক ভি টিকা কিনতে চুক্তি করেছে, চীনের সিনোফার্মার টিকারও অনুমোদন দিয়েছে দেশটি।
এক সময়ের সমাজতান্ত্রিক রাষ্ট্র হাঙ্গেরি হলো ইউরোপের প্রথম দেশ, যারা ১৯৭২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
-জেডসি
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











