হারের হ্যাটট্রিকে বিশ্বকাপ থেকে টাইগ্রেসদের বিদায়
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় হারের স্বাদ নিয়ে বিদায় নিশ্চিত করলো বাংলাদেশ নারী দল। মেলবোর্নে নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানেই বেঁধে ফেলে টাইগ্রেসরা। জবাবে চরম ব্যাটিং ব্যর্থতায় ৭৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ১৭ রানের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিলো সালমা খাতুনের দল।
মেলবোর্নে নিউজিল্যান্ডের দেয়া ৯২ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪০ রানের মধ্যেই টপ অর্ডারের ৫ জন সাজঘরে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে আর উতরে উঠতে পারেনি টাইগ্রেসরা। পরের ৩৪ রানের মধ্যে বাকি ৫ উইকেট হারিয়ে হারের হ্যাটট্রিক গড়ে বাংলাদেশের মেয়েরা।
ব্যক্তিগত সর্বোচ্চ ২১ রান করেন নিগার সুলতানা। এছাড়া মুর্শিদা খাতুন ১১ ও রিতু মনি করেন ১০ রান। নিউজিল্যান্ডের জেনসেন ও ক্যাসপেরেক ৩টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৬ রান তুলে ফেলে কিউই মেয়েরা। ১২ রান করে বিদায় নেন কিউই দলপতি সোফি ডিভাইন। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৯১ রানে। সর্বোচ্চ ২৫ রান করেন র্যাচেল প্রিস্ট। সুজি বেটসের ব্যাট থেকে আসে ১৫ রান। বাংলাদেশের রিতু মনি ৪টি ও সালমা খাতুন নেন তিন উইকেট।
নিজেদের নিয়মরক্ষার শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সোমবার মাঠে নামবে বাংলাদেশ।
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











