হার দিয়ে নারী বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
হার দিয়ে নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ রোববার লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে ইংল্যান্ড নারী দলের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
এতে ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে আসর শেষ করলো বাংলাদেশ। আট দলের মধ্যে অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। ম্যাচ-পয়েন্টে একই চিত্র পাকিস্তানেরও, তবে রান রেটে পিছিয়ে আসরের শেষ দল পাকিস্তান।
আজ ওয়েলিংটনে বেসিন রিজার্ভে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুটা ভালো না হলেও, পরের দিকের ব্যাটারদের দৃঢ়তায় লড়াই করার মত পুঁজি পায় ইংলিশরা। ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন সোফিয়া ডাঙ্কলি।
বাংলাদেশের সালমা খাতুন ২টি, জাহানারা-রিতু-ফাহিমা-মন্ডল ১টি করে উইকেট নেন। জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে ২৩৫ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্যে দলকে ভালো শুরু এনে দেয়ার চেষ্টা করেন শারমিন আকতার ও শামিমা সুলতানা। তবে দু’জনের ব্যাটিং ছিলো টেস্ট মেজাজে। ১৭ দশমিক ৫ ওভার ব্যাট করে ৪২ রান তুলেন তারা। রান রেট ছিল আড়াইয়ের নিচে।
৪২ রানে প্রথম উইকেট পতনের পর ৪৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শামিমা ও শারমিন ২৩ রান করে আউট হন।
বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটাররাও সুবিধা করতে পারেনি। ফারজানা হক ১১, অধিনায়ক নিগার সুলতানা ২২, রুমানা আহমেদ ৬ ও সালমা খাতুন ২ রান করে ফিরেন। এতে ১০১ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।
এক প্রান্ত আগলে রেখেছিলেন লতা মন্ডল। তবে ব্যক্তিগত ৩০ রানে থামতে হয় তাকে। পরবর্তীতে ৪৮ ওভারে ১৩৪ রানে গুটিয়ে গেলে হারের স্বাদ নিতে হয় রুমানা-জাহানারাদের।
আসরে বাংলাদেশের একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিলো নিগার সুলতানার দল।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



