ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৭:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নদীর সঙ্গে সংযুক্ত রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার বুড়িসর্তা খাল থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুড়িসর্তা খালের মুখ থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়েছে। ডলফিনটি লম্বায় ৮ দশমিক ৫ ফুট। এর ওজন প্রায় ১২০ কেজি।

মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা বা জানা সম্ভব হয়নি।

তিনি জানান, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৬টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির কিছু ডলফিন এখনো হালদা নদীতে রয়েছে।